সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নেতৃত্বে বুধবার বিকেলে পূর্বচাঁদকাঠি চৌমাথা থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, বাচ্চু হাসান খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ আরো অনেকে।
একই ইস্যুতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার সকাল ১১টায় স্থানীয় আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর ঘুরে প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পান্নু, এনামুল হক সাজু, জহিরুল ইসলাম বাদল, জাহিদুল ইসলাম জাহিদ, শহিদুল ইসলাম শহীদ, আবু সুফিয়ান মিন্টু, গোলাম মাওলা কবির, শহিদুল ইসলাম নয়ন, শহর যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুবদল নেতা ইয়াসিন আরাফাত মিঠু, নলছিটির জিয়াউল কবির মিঠু।
এদিকে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে আমতলা রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আমতলার মোড়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আহমেদ সালাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জুবায়ের তালুকদার মেশকাত, নাজমুল হাসান নবীন, তৌহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুমন মন্ডল, বাসন্ডা কলেজ ছাত্রদল সভাপতি তারেক রহমানসহ আরো অনেকে।
অপরদিকে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকদল। বুধবার সন্ধ্যা ৬টায় বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ফায়ারসার্ভিস মোড়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুন অর রশিদসহ জেলা, সদর উপজেলা ও পৌর শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বোরকা পড়ে রাস্তায় নেমে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সারাদেশে নৈরাজ্য চালিয়ে আগুন সন্ত্রাস শুরু করেছে তারা। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে চিরুনী অভিযান চালিয়ে গ্রেপ্তারের দাবি জানান। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে নিষিদ্ধ সংগঠনের যাকে পাবে তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানান বক্তারা।