নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে শহরের রুপগঞ্জ মুচিরপুল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মশিয়ার রহমান, জেলা যুবদলের আহ্বায়ক সায়দাত কবির রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশকে অস্থিতীশীল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সংগঠন এরপর থেকে সমুচিত জবাব দিবে। বক্তারা সকল নেতাকর্মীকে এখন থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
পরে একটি মোটরসাইকেল শোডাউন শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।