আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।

নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। অন্যদিকে, দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন সোবহানা মোস্তারী। আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে অনুষ্ঠিত হবে আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি।

বাংলাদেশ দল:

নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।