বিশ্বকাপের ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল আজ
প্রায় ২১ বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের এই বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও বড় আলোচনায় উঠে এসেছে। মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো ম্যাচটিকে টুর্নামেন্টের ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করায় আয়োজক শহর আটলান্টায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ম্যাচকে সামনে রেখে ফিফা, এফবিআই এবং আটলান্টা পুলিশ যৌথভাবে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। স্টেডিয়াম এলাকা, ফ্যান জোন, গণপরিবহন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
এক বিবৃতিতে আটলান্টা পুলিশ বিভাগ জানায়, সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমনকে সামনে রেখে নগরজুড়ে জননিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে এবং স্টেডিয়াম, বিনোদন এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে কৌশলগতভাবে তাদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে, যাতে দর্শকরা নিরাপদ পরিবেশে ম্যাচ উপভোগ করতে পারেন।
পুলিশ আরও জানায়, নিরাপত্তা ব্যবস্থা শুধু স্টেডিয়ামে সীমাবদ্ধ থাকবে না; শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, গণপরিবহন কেন্দ্র এবং দর্শনার্থীদের চলাচলের স্থানগুলোতেও বিশেষ নজরদারি থাকবে। সমর্থকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ইংল্যান্ড ও আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতা বহু পুরোনো ও আবেগঘন। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ এবং ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের পর থেকে দুই দলের লড়াই বাড়তি উত্তেজনা তৈরি করে আসছে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় এবারও নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, আর্জেন্টিনার ‘এপ্রিল ২ ওয়ার ভেটেরান্স ফেডারেশন’ সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, ম্যাচটিকে রাজনৈতিক প্রতিশোধের মঞ্চ হিসেবে নয়, বরং একটি ক্রীড়া প্রতিযোগিতা হিসেবেই দেখা উচিত। একইসঙ্গে ফকল্যান্ড (মালভিনাস) ইস্যু ঘিরে উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ম্যাচটির গুরুত্ব বিবেচনায় সম্প্রচার পরিকল্পনাতেও পরিবর্তন এনেছে বিবিসি। টুর্নামেন্টের শুরুতে কিছু ম্যাচ যুক্তরাজ্যের সালফোর্ড স্টুডিও থেকে সম্প্রচার করা হলেও, ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় সম্প্রচার দলকে সরাসরি আটলান্টায় পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ম্যাচটি রেকর্ডসংখ্যক দর্শক আকর্ষণ করবে।