বান্দরবান জেলায় দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এনসিপির ত্রাণ বিতরণ কর্মসূচি..

নাজমুল, লামা(বান্দরবান) প্রতিনিধি :

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান জেলার কুহালং ইউনিয়নের দুর্গম কিয়কমলং গ্রামে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি _এনসিপি 

 ১৪/০৭/২০২৬ রোজ মঙ্গলবার দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও মাননীয় সাংসদ জনাব হাসনাত আবদুল্লাহ এর উদ্যোগে "সাধ্যের মধ্যে সহযোগিতা" শীর্ষক ত্রাণ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জাতীয় নাগরিক পার্টি _এনসিপির বান্দরবানের নেতা কর্মীরা  এই কর্মসূচিতে অংশগ্রহণ  করে মারমা জনগোষ্ঠীর বন্যাদুর্গত পরিবারগুলোর কাছেও ত্রাণ সহায়তা পৌঁছে দেন। এনসিপির সম্মানিত আহবায়ক নাহিদ ইসলাম  ফিজিক্যালি উপস্থিত হতে না পারলেও মুটোফোনে যোগাযোগ করেন এবং সার্বিক পরিস্থিতি জেনে নেন তৃণমূল নেতৃবৃন্দকে যেকোন মূল্য বান্দরবানবাসীর পাশে থাকাদের নির্দেশনা দেন বলে বিশেষ সূত্রে জানা যায়। 
 
এর আগে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায়, বিশেষ করে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায়ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

সুজা উদ্দিন জানান , মানবিক দায়িত্ববোধ থেকে দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী দলের স্বেচ্ছাসেবীরা সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাবেন।