কাউনিয়ায় বৃক্ষরোপণ প্রনোদনার চারা, জৈব সার ও বাঁশের খুটি বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ‍্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জন‍্য ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কাউনিয়া উপজেলায়

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ প্রণোদনার চারা, জৈব সার (গোবর) ও বাঁশের খুটির বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে গাছের চারা বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মল্লিকা রানী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার মো: আবু সাহেদ ও আজমাইন মুসতারী, এসএপিপিও খায়রুল আলম সহ  প্রমূখ।উপজেলা কৃষি অফিসার মোছা: তানিয়া আকতার জানান যে, প্রনোদনা কর্মসূচির আওতায় ১৬০০ টি ফলদ ও বনজ বৃক্ষ ( আম, কাঁঠাল, জাম, মাল্টা, জলপাই, সুপারী, মেহগনি, জাতি নিম চারা) বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকের মাঝে বিতরণ করা হয়। চারার সাথে বাশেঁর খুটি ও জৈব সার বিতরণ করা হয়। একজন কৃষককে ৫ টি চারা, ৫ টি বাঁশের খুটি ও ২৫ কেজি গোবর সার দেয়া হয় এবং প্রতিটি প্রতিষ্ঠানকে ১৫ টি চারা, ১৫ টি বাঁশের খুটি ও প্রতি চারার জন‍্য ৫ কেজি করে গোবর সার দেয়া হয়।