প্রকাশ : ১৬ জুলাই ২০২৬
সময়: ০৬:৪১ পিএম
বোদায় ইকোর উদ্যোগে চার শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ
মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদায় চার শতাধিক অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গরম খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নের পণ্ডিতপাড়ায় মানবিক সংগঠন এডুকেশনাল, চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ইকো)-এর উদ্যোগে এবং ‘ইকো-ফিড দ্য হাঙ্গরি প্রজেক্ট-২০২৬’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিটি বাস্তবায়ন করে অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক (এএমএএন)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সিস্টেম অ্যানালিস্ট জুলফিকার আহম্মেদ বিপ্লব-এর তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।