প্রকাশ : ১৯ জুলাই ২০২৬
সময়: ১২:৩৮ পিএম
যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের উদ্যোগে চট্টগ্রামে বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক | মোঃ ইউনুস হোসেন (রনি):
মানবিক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে যাত্রাবাড়ী মডেল প্রেস ক্লাব। দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের উদ্যোগে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের মাঝে প্রায় ৩৩০টি খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী মডেল প্রেস ক্লাব কার্যালয়ের সামনে থেকে ত্রাণবাহী দল খাদ্যসামগ্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পরে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে বন্যার্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়।
শুরু থেকে শেষ পর্যন্ত এই মানবিক কার্যক্রমে সংগঠনটির পাশে থেকে সার্বিক সহযোগিতা করেন যাত্রাবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ কবির, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস হোসেন (রনি), ৩৬জুলাই পত্রিকার সম্পাদক মোঃ তৌসিফ হোসাইন হারুন, মোঃ খোকন, এস কে সালমান, সংগঠনটির কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং সকল সদস্য। এছাড়াও বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা আর্থিক ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কার্যক্রম সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সংগঠনের সভাপতি ইমতিয়াজ কবির বলেন, "মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে যাত্রাবাড়ী মডেল প্রেস ক্লাব মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।"
সাধারণ সম্পাদক মোঃ ইউনুস হোসেন (রনি) বলেন, "সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।"
৩৬জুলাই পত্রিকার সম্পাদক মোঃ তৌসিফ হোসাইন হারুন বলেন, "এই সংগঠনটি সবসময় মানবতার কল্যাণে কাজ করে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও তারা সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।"
মানবিক এই উদ্যোগে উপকৃত বন্যার্ত পরিবারগুলো যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।