লামায় "ধর্মীয় উসকানিমূলক পোস্টের কারণে জিডি,মুচলেকা দিয়ে জামিনদারের জিম্মায় ছাড়..

লামা(বান্দরবান) প্রতিনিধি :

লামায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক পোস্ট এবং শেয়ারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে আজ ১৯/০৭/২০২৬ইং (রবিবার) লামা থানা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। 

জানা যায়, অভিযোগের পর অভিযুক্ত লামা বাজারের ইলেকট্রনিক্স দোকান মালিক সনাতন ধর্মালম্বী অশ্বিনী দে-কে লামা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি লিখিত মুচলেকার মাধ্যমে স্বীকার করেন যে, তিনি ভুল করেছেন এবং অসুস্থ অবস্থায় ওই পোস্ট করেছিলেন। তিনি ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। 

এছাড়া দুইজন সনাতন ধর্মাবলম্বী নেতা জামিনদার হন এবং তাদের কাছ থেকে লিখিত কাগজ গ্রহণ করে তাদের জিম্মায় অভিযুক্ত অশ্বিনী দে-কে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ,পুলিশের ডিএসবি কর্মকর্তা শহিদুল ইসলাম ও স্থানিয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিক,এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

উপস্থিত সবাই সামাজিক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।