প্রকাশ : ২০ জুলাই ২০২৬
সময়: ০৮:২৩ পিএম
লামায় উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে
লামা (বান্দরবান) প্রতিনিধি:
আজ ২০/০৭/২০২৬ ইং (সোমবার)বান্দরবানের লামা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ কায়সার হামিদ, আলীকদম জোন কমান্ডারের প্রতিনিধি, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. সোলেমান আহমেদ, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবদুর রব, উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ ইব্রাহীম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লামা উপজেলা আহ্বায়ক মোঃ নাজমুল হাসান, সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লামার প্রতিনিধি, আনসার ও ভিডিপির প্রতিনিধি, রূপসীপাড়া, লামা সদর, আজিজনগর ও সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধ, চুরি ও অপরাধ দমন, চাঁদাবাজি রোধ, রোহিঙ্গা সংশ্লিষ্ট নিরাপত্তা পরিস্থিতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সহযোগিতার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।