মুন্সিগঞ্জের গজারিয়ায় মাথাভাঙ্গা খালে কচুরিপানা পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত

শাকিল প্রধানঃ

মুন্সিগঞ্জের গজারিয়ার জনদুর্ভোগ লাগবে নিজ হাতে মাথাভাঙা খালে কচুরিপানা পরিস্কার করেছেন স্থানীয় সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন।

মঙ্গলবার(২১জুলাই)সকাল ১১ঘটিকায় উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথা ভাঙ্গা খালে স্থানীয় বিএনপি,জামায়েত ইসলামী,এনসিপি,গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যদের নিয়ে কচুরিপানা পরিষ্কার করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, সংসদ সদস্যের সহধর্মিনী নূরে জান্নাত রশ্নি,উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  প্রফেসর গিয়াসউদ্দিন,আহসান উল্লাহ, মোতাহার হোসেন জাহাঙ্গীর,এম ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক,জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,উপজেলা যুব দলের সাবেক সা:সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা সাইফুল শিকদার,উপজেলা জামায়াতের আমির মো:নুরে আলম,কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন,উপজেলা এনসিপি'র আহবায়ক সেলিম মিয়া,উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জালাল রীমু,সদস্য সচিব নাজির শিকদার  বাউশিয়া ইউপি প্রশাসক এবাদুল্লাহ হক,ভবেরচর ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব নুরুল আমিন সরকার,বিএনপি নেতা মুক্তার হোসেন,ফিরোজ আলম,উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান,উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান,গজারিয়া প্রেসক্লাবের সা:সম্পাদক শেখ নজরুল ইসলাম,পরিবেশ আন্দোলন এর শফিক ঢালী,নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির সহ সভাপতি আজিজুল হক পার্থ, কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান শিকদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।