ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জায়নাল আবেদিন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ১৮ নভেম্বর রাত ১২ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন জায়নাল আবেদিনকে আটক করে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জায়নাল আবেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নসিমপুর গ্রামের মৃত ওসমান গনির ছেলে। তিনি হাজী আবু তালেব মিয়ার বাড়ির বাসিন্দা। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।