বাঘারপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, পৌর কৃষক দলের সভাপতি নাজিম উদ্দীন ও পৌর জামায়াতের আমির আব্দুল হক।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। এর ফলে স্থানীয় অর্থনীতির বিকাশের পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে।
সমবায়ে গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ এই শ্লোগানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক রফিকুজ্জামান। #