ঢাকাস্থ বড়দেহা সোসাইটির উদ্যোগে ৬ নভেম্বর পিরামিড পয়েন্ট রিসোর্ট দিয়াবাড়ি উত্তরা ঢাকাতে এক বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি, জাহান ট্রাভেল অ্যান্ড ট্যুরসের চিপ এক্সিকিউটিভ অফিসার ওমর ফারুকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ বড়দেহা সোসাইটির উপদেষ্টা শাহিন শাহরিয়া (বাবুল)
জিএম,পূর্বালী ব্যাংক পি এল সি মতিঝিল ঢাকা, মোজাম্মেল হক (উকিল), প্রোপাইটর টেক্সমার্ট ইন্টারন্যাশনাল ঢাকা, আবুল কালাম আজাদ, অডিট এন্ড একাউন্টস অফিসার কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তর সেগুনবাগিচা ঢাকা, হুসাইন আহমেদ ডিরেক্টর-ডায়মন্ড স্টিম বয়লার লিমিটেড
ঢাকা, আবু তালেব (রবিউল) জেনারেল ম্যানেজার, ফাইন্যান্স এন্ড একাউন্টস, বিলট্রেড ফয়েলস্ লিমিটেড ঢাকা। এ সময়ে আরো উপস্থিত ছিলেন জিয়াউল হক ঢাকাস্থ বড়দেহা সোসাইটির সহ- সভাপতি ও সহকারী ব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, সাধারণ বীমা কর্পোরেশন, প্রধান কার্যালয় ঢাকা, আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক, ঢাকাস্থ বড়দেহা সোসাইটি
ও পরিচালক জেড. এস অ্যাসোসিয়েটেড ট্রেড ইন্টারন্যাশনাল, সাংগঠনিক সম্পাদক ও জাহান ট্রাভেলস এন্ড ট্যুরসের প্রোপাইটার,জাফর ইকবাল, তথ্য ও প্রচার সম্পাদক, চলোযাই .কমের ফাউন্ডার্স তানিম হোসেনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।