নওগাঁর পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৩ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৮ নভেম্বর ২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত প্রথম অভিযানে উপজেলার নেপালপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে মো. দেলোয়ারকে (৪১) ২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. আঃ ছাত্তারের ছেলে।
অন্যদিকে, একই রাতে পরিচালিত অপর অভিযানে উপজেলার বাদ জামগ্রাম এলাকার নিজ বসতবাড়ির সামনে থেকে মো. সাইদুল ইসলামকে (৪৫) ১৩ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি ছবি উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।