নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতা (গ্রুপ প্রধান) আসলামসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গত ০৮ নভেম্বর ২০২৬ ইং তারিখ রবিবার বন্দর থানাধীন সোনাচরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদীর দিকনির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এলাকায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে বন্দর থানার পুলিশ ও ফোর্সের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ডাকাত দলের গ্রুপ প্রধান আসলামসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধমূলক রেকর্ড বা মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।।