করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়।
র‌্যালী শেষে উপজেলা সমবায় অফিসার মোঃ সামছুল হক এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। একাডেমিক সুপার ভাইজার মোরশেদুল ইসলাম'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.জেড.এম নাহিদ হোসেন, কৃষি অফিসার সোহারাব হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ ও উপজেলা সহকারী ভেটেনারি সার্জন আসমাউল হুসনা।
এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে চাঁদপুকুর খ্রিস্টান সমবায় সমিতিকে সম্মাননা স্বারক ও তিনটি সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।