সুন্দরবনের বিভিন্ন এলাকায় সক্রিয় বনদস্যু বাহিনীগুলোর কাছে লোকালয় থেকে নিয়মিত পৌঁছে যাচ্ছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী—এমন অভিযোগে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে কোস্ট গার্ড। তাদের কাছ থেকে চাল, তেল, সিগারেট, পানিসহ ১৯ ধরনের পণ্য জব্দ করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়ার মো. রিপন হোসেন (২৪)।
সংবাদ সম্মেলনে ওসি রাশেদুল আলম জানান, সুন্দরবনে সক্রিয় সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ব্যক্তি বনদস্যুদের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল গতকাল মঙ্গলবার বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। তখন বনদস্যুদের জন্য খাবার ও পানি পরিবহণের সময় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কয়রা থানায় হস্তান্তর করা হয়