বরগুনায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর ২০২৬ তারিখে বিকেল ৩:০০ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। একই সাথে ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে একযোগে উক্ত ইভেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা প্রশাসক, বরগুনা; পুলিশ সুপার, বরগুনা; প্রশাসক, জেলা পরিষদ বরগুনাসহ; জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ; রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়াবিদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এই ক্রীড়া উৎসব তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণ এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষা ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।