নওগাঁর সাপাহারে আরএফএল কোম্পানির শোরুমে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে সাপাহার আরএফএল শোরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভার আয়োজন করেন শোরুমের ম্যানেজার মোঃ শাহিন আলম।
আলোচনা সভায় আরএফএল কোম্পানির বিভিন্ন পণ্য, পণ্যের গুণগত মান, ব্যবহার ও বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ইলেকট্রিশিয়ানরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। সভায় আরএফএল পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ ধরনের আলোচনা সভা ইলেকট্রিশিয়ানদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।