মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত ‘মাদক বিরোধী টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ম্যাচ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ শের আলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আঃ মান্নান সরকার। টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজিম লাভলু।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান এবং এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও স্থানীয় যুবসমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।