(১৮ নভেম্বর) মেহেরপুর জেলার কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের শিব লিঙ্গ উদ্ধার করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমানের উপস্থিতিতে মঙ্গলবার দুপুর দুইটার হিন্দা গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের বাড়ি থেকে কুষ্টিয়া 47 ব্যাটালিয়ন তেতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় মূর্তিতে উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন 94 কেজি যার বাজার মূল্য ৯৪ লক্ষ টাকা।
নায়ক সুবিধার মোঃ সাইদুর রহমান জানান তেতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প ও সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমানের সহযোগিতায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হিন্দা গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে অভিযান চালিয়ে উদ্ধার করে। শিবলিঙ্গটি ৪৭ বিজিবি ব্যাটেলিয়ানে নিয়ে গেছে পরবর্তীতে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবেন বলে জানা গেছে এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।