নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাইমদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের করবালা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নিয়ামতপুর থানা পুলিশ।
পুলিশ সুপার, নওগাঁর দিকনির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:
১. শ্রী সুমন (৩১), পিতা- বিপলু রবিদাস, সাং- শ্রীমন্তপুর বালুকাপাড়া।
২. শ্রী দিলীপ (২৭), পিতা- মৃত নরেশ, সাং- করবালা।
৩. শ্রী বিবেক দাস (৩০), পিতা- মৃত সবিন দাস, সাং- কানইল মোরগডাঙ্গা।
(সবার থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ)
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার একটি চৌকস টিম করবালা গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৫০ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় চোলাই মদ নিজেদের হেফাজতে রেখে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।