নওগাঁর সাপাহারে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন রেজার নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— ১. মেহেদী ইসলাম, পিতা: নুরুল ইসলাম, সাং: সাপাহার বাজার, নওগাঁ।
২. মোঃ রবিউল ইসলাম (৩৪), পিতা: লোকমান আলী, সাং: মিছরাগাংগুরিয়া, থানা: পোরশা, নওগাঁ।
৩. মিলন চৌধুরী, পিতা: মৃত মাইনুর সুলতান চৌধুরী, সাং: টিএনটি পাড়া, সাপাহার, নওগাঁ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাপাহার থানায় পৃথক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার নম্বর ২, তারিখ ১৫/১১/২০২৬ এবং অপর মামলার নম্বর ১৪, তারিখ ১৭/৮/২০২৬।
গ্রেফতারের পর তাদের সাপাহার থানা হেফাজতে রাখা হয়। পরে আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।