আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার ৯নং ঘোষনগর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া, সমর্থন ও ভালোবাসা কুড়াচ্ছেন স্থানীয় জনপ্রিয় মুখ রফিকুল আল আমিন।
সাম্প্রতিক সময়ে তিনি ঘোষনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছেন এবং আসন্ন নির্বাচনে তাদের মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
প্রার্থীর এই গণসংযোগকালে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। এলাকার বয়োবৃদ্ধ মুরুব্বি, সাধারণ নারী-পুরুষ এবং মায়েরা তাঁদের প্রিয় এই প্রার্থীকে কাছে পেয়ে পরম স্নেহে বুকে জড়িয়ে ধরেন এবং মাথায় হাত রেখে অকৃত্রিম দোয়া ও আশীর্বাদ করেন। ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসা দেখে প্রার্থী রফিকুল আল আমিন আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় সাধারণ ভোটাররা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এমন একজন জনবান্ধব, সৎ ও মিশুক নেতাকে খুঁজছিলেন যিনি সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবেন। এলাকাবাসীর প্রত্যাশা, রফিকুল আল আমিন চেয়ারম্যান নির্বাচিত হলে ঘোষনগর ইউনিয়নে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে এবং জনসেবা আরও সুদৃঢ় হবে।
ভোটারদের এই অভূতপূর্ব সাড়া পেয়ে রফিকুল আল আমিন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সাধারণ মানুষের এই ভালোবাসা ও মুরুব্বিদের দোয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নির্বাচিত হই বা না হই, আজীবন সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”