সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়ডল নাথপাড়া গ্রাম থেকে দুই সন্তানকে রেখে বড় খামার গ্রামের এক ইজিবাইক চালকের সঙ্গে মনিরা খাতুন নামে এক গৃ*হ*বধূ চলে গেছেন বলে অ*ভি*যোগ উঠেছে।
মনিরা খাতুন বড়ডল নাথপাড়া গ্রামের এবাদুল ইসলামের মেয়ে এবং বড় খামার গ্রামের চায়ের দোকানদার সোলেমানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন দিন আগে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে দুই সন্তানকে সঙ্গে নিয়ে সেখানে যান মনিরা। এ সময় তাঁর সঙ্গে স*মিতি থেকে ঋ*ণ নে*ওয়া ৭০ হা*জা*র টা*কা ও কিছু স্বর্ণা*লংকার ছিল বলে পরিবারের দাবি। বাবার বাড়িতে যাওয়ার একদিন পর কৌশলে দুই সন্তানকে বাড়িতে পাঠিয়ে দেন তিনি।
অ*ভি*যোগ অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে বোরকা কেনার কথা বলে সাতক্ষীরার উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে বের হন মনিরা। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
পরিবারের দাবি, বড় খামার গ্রামের ইজিবাইকচালক মিন্টুর সঙ্গে তিনি চলে গেছেন। বৃহস্পতিবার রাতে মনিরার বাবার বাড়িতে খোঁজ নিতে গেলে তাঁর বাবা-মা জানান, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টুও বৃহস্পতিবার সকালে ইজিবাইকের চার্জার সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। মনিরা ও মিন্টু—দুজনের মুঠোফোনই বন্ধ রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে স্থানীয় সূত্রে দাবি করা হয়, তাঁরা দুজন মিন্টুর খালার বাড়ি খুলনায় অবস্থান করছেন। তবে এ তথ্যের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
কেউ তাঁদের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁদের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।