চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ার ফলে জনসাধারণের ভোগান্তি বেড়ে চলেছে দিনের পর দিন। নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ না হওয়া কাজের পরিকল্পনায় জটিলতা পরিকল্পনার সাথে মাঠ পর্যায়ের কাজের সমীকরণ না ঘটানোর ফলে প্রতিনিয়ত জটিলতা বেড়ে চলেছে দীর্ঘ 9 বছর পার হলেও এসব জটিলতার সমাধান এখনো হয়নি শেষ মুহূর্তে এসে প্রকল্পের মেয়াদ আরো দুই বছর বাড়িয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এতে প্রকল্পের বাস্তবায়ন কাল দাঁড়াচ্ছে সর্বমোট ১১ বছর।
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরশন প্রকল্পে খাল পুনরখনন সম্প্রসারণ সংস্কার ও উন্নয়ন প্রকল্প এটি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দ্বিতীয় দফা প্রকল্প সংশোধন করে এ প্রকল্পের নতুন মেয়াদ নির্ধারণ করেছে ২০২৮ সালের জুন মাস পর্যন্ত। ইতিমধ্যে মেয়াদ বাড়িয়ে এই প্রকল্প অনুমোদন দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
তবে দ্বিতীয় দফায় প্রকল্পের খরচ যাতে না বাড়ে তার জন্য নালা সম্প্রসারণ ও ফুটপাত সহ বিভিন্ন খাতে কাজের পরিমাণ আরো কমানো হয়েছে। এ প্রকল্পে এখন ব্যয় হবে ৮৫৯১ কোটি টাকা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরশনে গত ৯ বছর ধরে চারটি প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং গত অক্টোবর মাস পর্যন্ত এর ব্যয় হয়েছে ১০ হাজার কোটি টাকার উপরে এ বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরেও জলাবদ্ধতা পুরোপুরি নিরেশন হয়নি এখনো পর্যন্ত। চলতি বছর চট্টগ্রাম শহরে সবচাইতে ভয়াবহ জলভূত হয়েছে গত ২৮ এপ্রিল।
নগর বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পের পরিকল্পনাতেই সমস্যা দেখা দিয়েছিল যে ধরনের সমীক্ষা পানি প্রবাহ বিশ্লেষণ জোয়ার ভাটা বিবেচনা খাল নালা জলাধারের সমন্বিত মূল্যায়ন এসব কিছু সঠিকভাবে করার দরকার ছিল যা যথাযথভাবে করা হয়নি এ প্রকল্পে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দাবি করেছে ইতিমধ্যে ৯৮ কাজ শেষ হয়েছে যদিও কাজের গতি সেটা বলে না সিডি এ কর্তৃপক্ষ জানাই ৩৬ সালের মধ্যে হিজড়া খাল ও জামাল খান খালের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি যদিও মাঠ পর্যায়ে পরিদর্শন করে দেখা যায় যেসব খাল উদ্ধার করেছে সিডিএ সেসব খালের এখনো কাজ অধিকাংশ রয়ে গেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মইনুদ্দিন বার্তা বিচিত্রা কে বলেন প্রকল্পের অধিকাংশ কাজ শেষ হয়েছে তারপরেও প্রকল্প আর এক দফা সংশোধন করা প্রয়োজন। অর্থায়ন নিয়ে জটিলতা থাকার কারণে প্রকল্প সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি জানান। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন জলাবদ্ধতা নিরসনের কাজ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তব এমন কোন অভিজ্ঞতা ছিল না সংস্থাটি খুব তাড়াহুড়ো করে এবং মাঠ পর্যায়ে যথাযথ কোন পরীক্ষা নিরীক্ষা না করে
প্রকল্পটি হাতে নিয়েছিল যার কারণে প্রথম দুই বছর সঠিক কোন কাজ শুরু করা যায়নি। তারা পরবর্তীতে মাঠের কাজ করতে গিয়ে নতুন নতুন সমস্যা ও জটিলতা চিহ্নিত করেছে যার কারণে সময় বৃদ্ধি করা ছাড়া কোন উপায় ছিল না।
জনসাধারণের অভিমত যথাযথ অভিজ্ঞতা ছাড়াই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজে হাত দিয়েছে যার কারণে প্রতিটি বর্ষা মৌসুমে জনসাধারণের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে যায় একটু বৃষ্টি হলেই চট্টগ্রামবাসী বিশেষ করে যারা নগরে বসবাস করে তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয় কখন জলাবদ্ধতা হয়। জনসাধারণের দাবী সঠিকভাবে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সমাধান করে চট্টগ্রামবাসীকে সৃষ্ট এ জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে হবে।