ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্বে উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠান ২০২৬ সকাল থেকেই ক্যাম্পাসে শুরু হয়েছে। সকাল দশটায় আনন্দ র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আল ফুরকান এর নেতৃত্বে রেলিটি শহীদ মিনার চত্বর থেকে কেন্দ্রীয় খেলার মাঠ এর অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়। সরকারের ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন এতে অংশগ্রহণ করেন। হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে হীরক জয়ন্তীর অনুষ্ঠান রূপ নেই আনন্দঘন মুহূর্তে। উচ্ছ্বাসে উল্লাসে সারা দেশ থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে হীরক জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়।