হবিগঞ্জের মাধবপুরে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া।