দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পণ্যের ওপর শুল্ক আরও কমানোর বিষয়ে একমত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। মঙ্গলবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের পর কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন কার্নি ও সি চিনপিং। এতে জানানো হয়, কানাডার প্রায় ৪০ কোটি কানাডীয় ডলার মূল্যের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্কছাড় দেওয়া হবে। একই সঙ্গে চীনের নির্দিষ্ট কিছু ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানি পণ্যের ক্ষেত্রেও শুল্কছাড় বাড়ানো হবে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এএফপি