২০২৬-২৭ শিক্ষা বর্ষ থেকে দুটি বিভাগে শিক্ষার কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিভাগ দুটি হল কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসই এবং ইংরেজি ইংলিশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ডঃ মোঃ মহিবুল আহসান স্বাক্ষরিত একপত্রে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়।
FacultuY or engineering and technology এর অধীনে department of computer science and engineering Ges faculty of arts এর অধীনে department of English চালর অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদনের খবর পাওয়ার পরপরই মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ তোজাম্মেল হোসেন press briefing করেন। এ সময় আনন্দ প্রকাশ করে তিনি বলেন মেহেরপুরবাসীর জন্য এটি অত্যন্ত সুখবর। আজি আমরা দুটি বিষয়ে চূড়ান্তভাবে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছি।
আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সিএসই ও ইংরেজি বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারব। এই অনুমোদনের খবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও সংশ্লিষ্টরা মিষ্টি মুখ করেন।