নরসিংদী জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) পিন্টু কুমার চৌধুরী সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাকে অদ্য ১৩ অক্টোবর, ২০২৬খ্রি. তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম-সেবা মহোদয়।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভবিষ্যতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন এবং পেশাগত জীবনে সাফল্য অর্জন করবেন মর্মে পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।