প্রতিদিন সন্ধ্যা হলেই চট্টগ্রামের সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সড়কগুলোতে এলোপাথারি যান চলাচল এবং অনিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থার কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয় বলে ভুক্তভোগীরা জানান। চট্টগ্রামের বিভিন্ন সড়ক পরিদর্শন করে দেখা যায় বহদ্দারহাট মুরাদপুর অক্সিজেন দুই নাম্বার গেট আগ্রাবাদ নিউমার্কেট এলাকা চকবাজার সহ নগরীর অসংখ্য সড়কে যানজট সৃষ্টি হতে দেখা যায়। ট্রাফিক অব্যবস্থাপনার কারণে এসব এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
চাকরিজীবী মোঃ মাসুদ বার্তা বিচিত্রা কে বলেন প্রতিদিন সকালবেলা বহদ্দারহাট থেকে আগ্রাবাদ কর্মস্থলে যাওয়ার সময় যানজটের কবলে পড়তে হয়। নগরীতে পরিকল্পিত কোন পার্কিং ব্যবস্থা না থাকার কারণে যানবাহনগুলো সড়কে যত্রতত্র পার্কিং করার কারণে যানজট লেগে থাকে প্রতিনিয়ত। এতে যথা সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারে না বলেও তিনি জানান। প্রায় প্রতিদিন যানজটের কারণে কর্মস্থলে যেতে হয় চাকরিজীবীদের।
ব্যাংকার মোহাম্মদ খোরশেদ আলম বলেন অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিক পুলিশের অমনোযোগী দায়িত্ব পালনের কারণে সড়কে প্রায় সময় যানজট লেগে থাকতে দেখা যায় এতে যথাসময়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায় না বলে তিনি জানান। ট্রাফিক বিভাগের দায়িত্বহীনতা প্রধান কারণ বলেও তিনি বার্তা বিচিত্রাকে বলেন।
তিনি আরো বলেন গাড়ি পার্কিং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এবং যথার্থত্র গাড়ি পার্কিং বন্ধ করলে উপযুক্ত হারে জরিমানা আদায় করলে যানজট অনেকটা নিরসন হবে বলেও তিনি জানান। ড্রাইভাররা নির্দিষ্ট স্থান বাদ দিয়ে যেখানে সেখানে যাত্রী উঠান আমার কারণেও যানজটের সৃষ্টি হয় বলে তিনি বলেন।
হঠাৎ করে গাড়ি ইউ টান নেয়ার ফলেও যানজটের সৃষ্টি হতে দেখা যায়। নির্দিষ্ট জায়গায় গাড়ি ইউ টার নেয়ার ব্যবস্থা থাকলেও ড্রাইভাররা সেসব না মেনে যেখানে সেখানে ইউ টান নেয়ার কারণে যানজটের সৃষ্টি হয় এবং প্রায় সময় দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এতে অকালে ঝরে যায় অনেক যাত্রী প্রাণ। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং যানজট নিয়ন্ত্রণ করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বলে ট্রাফিক বিভাগ বার্তা বিচিত্রাকে বলে। তবে জনগণের সচেতনতাকে আরো বৃদ্ধি করতে হবে বলেও ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান।
নাম প্রকাশ না করার সত্ত্বে এক ট্রাফিক কর্মকর্তা বার্তা বিচিত্রাকে বলেন গুটিকয়েক ট্রাফিক পুলিশ দায়িত্ব পালনের সময় টাকার বিনিময়ে গাড়িগুলোকে যেখানে সেখানে পার্কিংয়ের সহযোগিতা করে এতে ড্রাইভাররা সুযোগ পাওয়ার কারণে নগরীর সড়ক গুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।