গত ২১ অক্টোবর জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ সফল করায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির ৬ জন নেতাকে পদোন্নতি প্রদান করা হয়েছে।
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশক্রমে ২৬-১০-২০২৬ তারিখের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির কথা জানান কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্নাকে সহ-সভাপতি পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
তার এই পদোন্নতিতে বরিশাল বিভাগসহ সারাদেশের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।