শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন নরসিংদী জেলার বেলাবো উপজেলার দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ হারিছুল হক।
২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
‘শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ’-এর আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদ এবং পরিষদের সাধারণ সম্পাদক এম. এইচ আরমান চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষা ক্ষেত্রে তাঁর এই অর্জনে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয় পরিবার এবং স্থানীয় সুধীমহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আয়োজকরা তাঁর কর্মজীবনের ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।