নওগাঁ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশের এক সফল অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধারসহ এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ অক্টোবর (মঙ্গলবার) ভোররাতে নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব প্রদীপের নেতৃত্বে একটি চৌকস দল প্রতিবেশী বদলগাছী থানাধীন বিলাসবাড়ি ইউনিয়নের শর্মাপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ধৃত আসামি কাজলের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে চুরি হওয়া ০২টি চার্জার অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি কাজলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জনস্বার্থে অপরাধ ও চুরি দমনে সদর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।