বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বিশাল মিছিল করেছেন জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক সামরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
সামরুল ইসলাম বর্তমানে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রদলের সহ-অর্থ সম্পাদক এবং সিলেট মহানগর ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আসন্ন সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে সামরুল ইসলাম সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।