বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের নেতৃত্বে এসআই বিকাশ, সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিনগত (২৭ অক্টোবর) রাত ২ টা ৫০ মিনিটে শেরপুর উপজেলা ২নং গাড়ীদহ ইউনিয়নের দশমাইল এলাকায় সোনালী ব্যাংক পিএলসি, পল্লী উন্নয়ন একাডেমী শাখা, ঢাকা -টু- বগুড়া গামী মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করেন।
চট্টগ্রাম থেকে গাইবান্ধা সুন্দরগঞ্জ গামী জান্নাত এন্টারপ্রাইজ যাহার রেজিঃ নং-গাইবান্ধা ব-১১-০০০৬ নামক বাস গাড়ীর বাম পাশে (E-2) সিটে বসা যাত্রী যার মোঃ আবুল হোসেন (৫৮) কে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, গাইবান্ধা জেলার সদর থানা এলাকার সাং-দক্ষিন গিদারী কমলার বাজারের পিতা মৃত নবাব আলীর ছেলে, মোঃ আবুল হোসেন (৫৮) এর হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট প্রাপ্ত হয়ে উদ্ধার পূর্বক আজ মঙ্গলবার বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। অতপর থানায় এসে এসআই বিকাশ চক্রবর্ত্তী এজাহার দায়ের করলে সূত্রের মামলা রুজু হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।