সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে লক্ষ টাকার চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পুইজলা ব্লাড ব্যাংক ফুটবল একাদশ, শ্রীউলা এবং মামুন স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ, পাইকগাছা, খুলনা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতা অর্জন করে।
পরে টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে পাইকগাছার মামুন স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ।
খেলায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন খোরশেদ আলম। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শাহিন হোসেন, আজমল হোসেন ও লালটু ইসলাম।
বড়দল ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট সফল করতে সংগঠনের সভাপতি খালিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর, বুলবুল হোসেন, ইলিয়াজ, সজল, হাসান, সহেল ও টুটুল, ফরাদ সহ আরো অনেকে অক্লান্ত পরিশ্রম করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বড়দল চেয়ারম্যান পদপ্রার্থী আল মাহমুদ টিক্কা এবং বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ এবং চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম শরীফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
লক্ষ টাকার এ চার দলীয় ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।