মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার ঝিটকায় উপজেলা যুবদলের সদস্য জুবায়েদ আহমেদ ওমরের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে বৃক্ষরোপণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।এতে উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা যুবদলের সদস্য জুবায়েদ আহমেদ ওমর বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’—এই লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি দলীয় নির্দেশনা অনুসরণ করে ভবিষ্যতেও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।