'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ' সবার আগে বাংলাদেশ' এই শ্লোগানে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ'র আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড থেকে একটি র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিবসটির উব্দোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, বিআরটির সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহবান জানান।