বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রংপুরের কাউনিয়া উপজেলা যুবদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুল আজিজ বাবুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি এবং উপজেলা যুবদল নেতা শাহিন আলম ও আবু সায়েম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্যসচিব আব্দুস ছাত্তার, মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব দুলু, শহীদবাগ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ ও সদস্যসচিব লিটন মিয়া, কুর্শা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাবু ও সদস্যসচিব আবু হানিফ এবং হাড়াগাছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহুরুল ও সদস্যসচিব আব্দুর রহিমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক শতাধিক নেতাকর্মী আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।