নওগাঁর পোরশায় ২৯/১০/২০২৬ তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় লোকজন জানান যে, পোরশা থানাধীন ঘাটনগর ইউপিস্থ বড়গ্রাম মোড় থেকে বড়গ্রাম গড়াকান্দর গামী বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কালে ০৩ (তিন) জন ব্যক্তিকে স্থানীয় লোকজন এর সহায়তায় পোরশা থানা পুলিশ গ্রেফতার করে।
২৯/১০/২০২৬ তারিখ রাত ২৩:১০ ঘটিকার সময় উক্ত ঘটনাস্থলে উপস্থিত হইয়া স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত আসামীদের নিজ হেফাজতে গ্রহন করেন।
উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামী ১। মোঃ ইউসুফ আলী (৩৮), , ২। মোঃ ইমরান নাজিম (২৩), ৩। মোঃ ফারুক হোসেন (২৬), এর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত লুঙ্গীর কোচর হইতে আসামীগনের নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে সর্বমোট ৩২ (বত্রিশ) পিস Tapentadol Tablets 100 mg ট্যাবলেট, যাহার মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা জব্দ করা হয়।
আসামীগনের বিরুদ্ধে পোরশা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।