বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) বন্দর থানা শাখার ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে কমরেড শহীদকে সভাপতি এবং কমরেড আজহারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নারায়ণগঞ্জের ১১ নং কে. সি. নাগ রোডস্থ আমলাপাড়ায় অবস্থিত মহানগর কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনকালে উপস্থিত ছিলেন—
কমরেড সাঈদ আহম্মেদ, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)
কমরেড জাকির শিকদার, সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা কমিটি
কমরেড হুমায়ুন কবির, সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর সাম্যবাদী দল
কমরেড গোলজার প্রধান, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সাম্যবাদী দল
কমরেড শাকিল, সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সাম্যবাদী দল
সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত এই কমিটি বন্দর থানা এলাকায় দলের আদর্শ প্রচার ও সামাজিক-রাজনৈতিক দূরদর্শিতা বৃদ্ধির পাশাপাশি মেহনতি ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।।