সাংবাদিকতার পেশাগত দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে নওয়াপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক
সিনিয়র সহ-সভাপতি মোজাফ্ফর আহমেদ, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ, প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল বাসার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান
দপ্তরী, যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, বর্তমান সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য কামরুল হাসান, আনিছুর রহমান ফারাজী, তাওহীদ হাসান উসামা, রাজয় রাব্বি, জাহিদ হোসেন লিটন, নাসিরুজ্জামান হৃদয়, আলী আকবর, ইমরান ও রণজিত মল্লিক প্রমূখ।