খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী আমাদী জায়গীর মহল তকিমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ইকবল আহম্মেদের একমাএ কণ্যা ইশরাত তাছনিম এইচ,এস,সি পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সে বড় হয়ে চিকিৎসক হতে চায়। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
শনিবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর ইশরাত তাছনিমের এই ফলাফল পাওয়া গেছে । সে খুলনার পাইনিয়ার কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ,এস, সি পরিক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। । এবং ২০২৪ সালে পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পেয়ে এস,এস,সি পাশ করেন।
ইশরাত তাছনিমের বাবা মাষ্টার এম ইকবল আহম্মেদ জানান, আমার একমাত্র মেয়ে বড় হয়ে চিকিৎসক হতে চায়। তিনি তার মেয়ের পরিক্ষার ফলাফলে সন্তুষ্ট হয়ে শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং মেয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।