৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস মহোদয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম, বিদ্যমান সুযোগ-সুবিধা ও বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরবর্তীতে তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ও হাসপাতালের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় তিনি মানসম্মত, নিরাপদ ও মানবিক স্বাস্থ্যসেবা প্রদানে সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। মহাপরিচালক মহোদয়ের এ পরিদর্শন ও মতবিনিময় সভা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
পরিদর্শন কালে মহা পরিচালকের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শেখ সাদেক আলী