বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বগুড়া মহানগরের স্টেশন রোডস্থ স্বপ্নপুরী হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ জামিল উদ্দিন (৩০), পিতা মোঃ আব্দুর রাজ্জাক, সাং পার বগুড়া; মোঃ নজরুল ইসলাম (৪০), পিতা মোঃ আজিজার রহমান, সাং চকলোকমান এবং মোঃ আনিছার রহমান (৩০), পিতা মোঃ মোতরাজ রহমান প্রামাণিক, সাং কুকরুল দক্ষিণপাড়া, বগুড়া সদর।
ডিএনসি বগুড়ার 'ক' সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃত তিনজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।