বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে ১৭টি বেহুন্দী জালসহ বিপুল পরিমাণ ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ অক্টোবর বিকাল ৫টার সময় বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ১৭টি বেহুন্দী জাল, ৪টি উইংস, ২টি ডেরিক ও ৪টি ট্রল ডোর সহ ২১ জন জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলে ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতে