পিরোজপুরে মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্ক শক্তিশালীকরণ (DHRNS) প্রকল্পের আওতায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক (HRDN) এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি (এনইডি) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা আহবায়ক কাজী এমামুল হক। সদস্য সচিব রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় জেলার মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার কর্মীদের সুরক্ষা এবং নেটওয়ার্কের কার্যক্রম আরও গতিশীল করার এবং আগামী এক মাসের কর্ম পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়।